নেটফ্লিক্স নিয়ে অজানা কিছু তথ্য – প্রযুক্তি ও ভবিষ্যতের দিগন্ত
নেটফ্লিক্স একটি নাম, একটি অভিজ্ঞতা, বিনোদন জগতের একটি বিপ্লব। বিশ্বজুড়ে বিনোদনের জগতে নেটফ্লিক্স এমন এক প্ল্যাটফর্ম, যা শুধু সিনেমা বা সিরিজ দেখার মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠেছে সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক। নেটফ্লিক্স এখন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং সার্ভিস। এখানে প্রায় সব ধরনের সিনেমা, টিভি সিরিজ এবং নিজস্ব প্রযোজিত কনটেন্ট (Netflix Originals) পাওয়া যায়। এই নেটফ্লিক্স নিয়ে এমন কিছু অজানা তথ্য আছে যা জানলে আপনি অবাক হতে বাধ্য! ২০২৫ সালে নেটফ্লিক্সে এসেছে এআই চালিত সার্চ ফিচার। নেটফ্লিক্স বর্তমানে ১৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
মাসিক ৬.৯৯ থেকে ১৫.৪৯ ডলার সাবস্ক্রিপশন চার্জ থাকলেও বাংলাদেশেও এটি কম জনপ্রিয় নয়। বাংলাদেশে দ্রুত স্ট্রিমিং সুবিধা দিতে সরকার নেটফ্লিক্সকে ক্যাশ সার্ভার বসানোর অনুমতি দিয়েছে। এ কারণে নেটফ্লিক্স বাংলাদেশী গ্রাহকদের অনেক দ্রুত ও উন্নত স্ট্রিমিং সুবিধা দিচ্ছে। প্রতিদিন লাখো দর্শক এখানে সময় কাটান নিজেদের পছন্দের মুভি, সিরিজ কিংবা ডকুমেন্টারি উপভোগ করে। নেটফ্লিক্স কী এটা হয়ত অনেকেরই অজানা নয়। তবে নেটফ্লিক্স সম্পর্কে অনেক অজানা ও চমকপ্রদ তথ্য জানার পর আপনিও হয়তো চমৎকৃত হয়ে যাবেন।
নেটফ্লিক্সের জন্ম ও বিবর্তন
অনেকেই ভাবতে পারেন নেটফ্লিক্স খুব পুরনো কোন সার্ভিস নয়। কেননা ওটিটি প্লাটফর্মগুলোর জনপ্রিয়তা সম্প্রতি দেখা যাচ্ছে। ডিজিটাল যুগে এসে নেটফ্লিক্স সকলের কাছে পরিচিত হয়েছে। তবে নেটফ্লিক্সের জন্ম কিন্তু সেই ১৯৯৭ সালে। ক্যালিফোর্নিয়ার স্কটস ভ্যালিতে রিড হ্যাস্টিংস (Reed Hastings) ও মার্ক রেন্ডোল্ফ (Marc Randolph) নেটফ্লিক্স প্রতিষ্ঠা করেন। প্রথম নাম ছিল “কিবালা”, পরে পরিবর্তন করে “নেটফ্লিক্স” রাখা হয়। এটি মূলত একটি ডিভিডি ভাড়া পরিষেবা হিসাবে যাত্রা শুরু করেছিল, যেখানে গ্রাহকরা অনলাইনে অর্ডার দিয়ে মেইলে ডিভিডি পেতেন। মূলত ২০০০ সালের আগে ভিডিও-রেন্টাল আমেরিকায় অত্যন্ত জনপ্রিয় ছিল। পরে ২০০৭ সালে নেটফ্লিক্স অনলাইন স্ট্রিমিং সার্ভিস চালু করে, যা বিনোদন শিল্পে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। আজ নেটফ্লিক্স ১৯০টিরও বেশি দেশে সেবা প্রদান করে এবং এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার লস গ্যাটোসে অবস্থিত।
এই যুগের অনেকেরই হয়তো অজানা যে নেটফ্লিক্স প্রথম থেকেই সারা বিশ্বে তাদের কার্যক্রম শুরু করে নি। প্রথমে তারা শুধু যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ছিল এবং সেখানেই তাদের সেবা দিত। তবে ২০১০ সালে নেটফ্লিক্স সারা বিশ্বেই ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তার কথা চিন্তা করে আন্তর্জাতিক হয়ে ওঠে। কানাডার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাইরে যাত্রা শুরু করে বর্তমানে নেটফ্লিক্স ১৯০ টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
নেটফ্লিক্সে এআই প্রযুক্তির ব্যবহার
২০২৫ সালে নেটফ্লিক্সে এসেছে জেনারেটিভ এআই চালিত সার্চ ফিচার, যা ব্যবহারকারীদের সাধারণ ভাষায় কনটেন্ট খুঁজে পেতে সাহায্য করে। নতুন ফিচারের মধ্যে রয়েছে রিয়াল টাইম রেকোমেন্ডেশন, যা আপনার মেজাজ ও আগ্রহ অনুযায়ী কনটেন্ট সাজেশন বদলাবে। সার্চ অপশন ও মাই লিস্ট শর্টকাট রয়েছে, যেখানে সহজে পছন্দের কনটেন্ট খুঁজে পাওয়া যাবে। পুরস্কারপ্রাপ্ত ও জনপ্রিয় কনটেন্ট হাইলাইট করা হয়, যেন কোন শো বা সিনেমা পুরস্কার পেয়েছে তা সরাসরি দেখা যাবে। iOS-এ এআই সার্চ ফিচার রয়েছে, যাতে ওপেনএআই প্রযুক্তি ব্যবহার করে চালু হয়েছে পরীক্ষামূলকভাবে। এই ফিচারগুলো ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে চালু হবে, বিশেষ করে ভারতসহ অন্যান্য দেশে।
‘স্কুইড গেম’ নেটফ্লিক্সে সবথেকে বেশিবার দেখা সিরিজ
নেটফ্লিক্সে সবথেকে বেশিবার দেখা টিভি সিরিজ কোনটি এটি কি জানেন? অনেকেই হয়তো ভাবতে পারেন নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজটি অবশ্যই কোনো হলিউড প্রডাকশন হবে। কিন্তু আসল সত্যিটি সম্পূর্ণ ভিন্ন! কোরিয়ান থ্রিলার ড্রামা ‘স্কুইড গেম (সিজন ১)’ নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি বার দেখা সিরিজের রেকর্ড ধরে রেখেছে। ২০২১ সালে মুক্তি পাওয়া এই সিরিজটি মাত্র ৯টি এপিসোড নিয়ে বিশ্বজুড়ে ১.৬৫ বিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে – একটি অভূতপূর্ব রেকর্ড। এই সিরিজটি শুধু দর্শক সংখ্যায়ই রেকর্ড গড়েনি, এটি এমি অ্যাওয়ার্ড জেতা প্রথম নন-ইংলিশ সিরিজ হিসেবেও ইতিহাস সৃষ্টি করেছে। ২০২৫ সালেও এই রেকর্ড অক্ষুণ্ণ রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে এই রেকর্ড ভাঙতে বেশ বেগ পেতে হবে অন্যান্য টিভি শো গুলোকে। এছাড়াও, স্ট্রেঞ্জার থিংস (সিজন ৪) এবং ডাহমার: মনস্টার: দি জেফ্রি ডাহমার স্টোরিও নেটফ্লিক্সে বেশ জনপ্রিয় এবং বেশি দেখা হয়েছে।
নেটফ্লিক্স গেমসের দিকে নজর দিয়েছে
নেটফ্লিক্স বর্তমানে গেমিং ইন্ডাস্ট্রিতে সক্রিয়ভাবে সম্প্রসারণ করছে। প্ল্যাটফর্মটি তাদের সাবস্ক্রাইবারদের জন্য বিনামূল্যে মোবাইল গেম খেলার সুবিধা চালু করেছে। এই গেমিং পরিষেবার বিশেষত্ব হলো কোনো অতিরিক্ত ফি বা বিজ্ঞাপন ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে গেম খেলা যায়। নেটফ্লিক্স অ্যাপের মাধ্যমে সরাসরি গেম সংগ্রহে অ্যাক্সেস করা যায় এবং মোবাইল ডিভাইস ছাড়াও কিছু গেম টিভি ও অন্যান্য ডিভাইসে খেলা যায়। বর্তমানে নেটফ্লিক্স অ্যাপে ৮০টির বেশি মোবাইল গেম খেলা যায়, যা সাবস্ক্রিপশনের সঙ্গে ফ্রি। প্রতি মাসে অন্তত একটি নতুন গেম রিলজ দিচ্ছে নেটফ্লিক্স। ভবিষ্যতে নেটফ্লিক্স গেমিংকে আলাদা সাবস্ক্রিপশন মডেলে নিয়ে যেতে পারে।
নেটফ্লিক্স তাদের গ্রাহকদের জন্য গেমের একটি কালেকশন তৈরি করেছে, যা তারা তাদের ডিভাইসগুলোতে ডাউনলোড করে খেলতে পারে। নেটফ্লিক্স নিজস্ব গেম স্টুডিও প্রতিষ্ঠার পাশাপাশি বহিরাগত ডেভেলপারদের সাথেও কাজ করছে। উল্লেখযোগ্য গেমগুলোর মধ্যে রয়েছে স্কুইড গেম: আনলিশড (হিট সিরিজ অবলম্বনে), “দ্য উইচার” থিমড গেমস, ইন্টারেক্টিভ স্টোরি গেমস, ইত্যাদি। কিছু গেম শুধুমাত্র মোবাইল ডিভাইসে খেলা যায়, আবার কিছু গেম টিভি বা অন্যান্য ডিভাইসেও খেলা যায়।
নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার সংখ্যা
নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার সংখ্যা প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত নেটফ্লিক্সের ৩০১.৬ মিলিয়ন (প্রায় ৩০ কোটি) পেইড সাবস্ক্রাইবার রয়েছে। এর মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৮ কোটি ১০ লাখ গ্রাহক রয়েছে, যা নেটফ্লিক্সের বৃহত্তম বাজার। ফলে নেটফ্লিক্স খুব ভালোভাবেই এখনও ওটিটি প্লাটফর্মের বাজার ধরে রেখেছে। যেখানে বিভিন্ন ধরণের টিভি শো, চলচ্চিত্র এবং গেম উপভোগ করার জন্য ১৯০টিরও বেশি দেশে গ্রাহক রয়েছে বলে জানিয়েছে Netflix – Overview। নিয়মিত ভালো ভালো কনটেন্ট দেয়ার মাধ্যমে নেটফ্লিক্স সবসময়েই মানুষের কাছে তার আকর্ষণীয়তা ধরে রেখেছেন।
চ্যালেঞ্জ, প্রতিযোগিতা ও স্ট্রিমিং ওয়ার
নেটফ্লিক্সের সাফল্যের পর অন্যান্য বড় মিডিয়া কোম্পানিগুলোও স্ট্রিমিং বাজারে প্রবেশ করে। Disney+, HBO Max, Amazon Prime Video, Apple TV+, Hulu এবং Paramount+ এর মতো প্ল্যাটফর্মগুলো নেটফ্লিক্সের জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। এই তীব্র প্রতিযোগিতা “স্ট্রিমিং ওয়ার” নামে পরিচিত। এ কারণে নেটফ্লিক্স বেশ কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে। এজন্য নেটফ্লিক্স নতুন নতুন কনটেন্ট, গেম এবং প্রযুক্তি ব্যবহার করে তাদের সেবা আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নেটফ্লিক্সের ভালো কনটেন্ট তৈরি এবং লাইসেন্সিংয়ের খরচ অনেক বেড়ে গেছে। প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলো তাদের নিজস্ব অরিজিনাল কনটেন্টে প্রচুর বিনিয়োগ করছে। সাবস্ক্রাইবার বৃদ্ধির হার কিছুটা কমে গেছে, কারণ বাজারে অনেক বিকল্প চলে এসেছে। সম্প্রতি নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং সীমিত করার নীতি গ্রহণ করেছে। ২০২৪ সালে নেটফ্লিক্স বিশ্বের ৩০টিরও বেশি দেশে তাদের সাবস্ক্রিপশন ফি কমিয়েছে। ওই দেশগুলোর জনগণের আর্থিক সামর্থ অনুযায়ী ও নতুন গ্রাহকদের আকর্ষণ করতে এ সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। কিছু দেশে নেটফ্লিক্স তুলনামূলক কম মূল্যে বিজ্ঞাপন-সহ সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে।
নেটফ্লিক্স তাদের প্ল্যাটফর্মে মোবাইল গেম যুক্ত করেছে, যা সাবস্ক্রাইবারদের জন্য অতিরিক্ত বিনোদনমূলক বিকল্প তৈরি করছে। সম্প্রতি নেটফ্লিক্স কিছু লাইভ ইভেন্ট যেমন কমেডি শো এবং স্পোর্টস ইভেন্টস স্ট্রিমিং করার পরিকল্পনা করছে। প্রথম লাইভ স্পোর্টস ইভেন্ট “দ্য Netflix Cup” (গল্ফ টুর্নামেন্ট) এবং WWE রেসলিং এক্সক্লুসিভ স্ট্রিমিং ডিল ছিল ৫ বিলিয়ন ডলার।
নেটফ্লিক্সের অজানা ও চমকপ্রদ কিছু তথ্য
নেটফ্লিক্সের লোগোতে ব্যবহৃত “রেড” রংটি তাদের প্রথম ডিভিডি প্যাকেজিংয়ের লাল খামের প্রতীক।
২০০০ সালে নেটফ্লিক্স ব্লকবাস্টার (Blockbuster) কোম্পানিকে ৫০ মিলিয়ন ডলারে কিনে নিতে চেয়েছিল। তখন ব্লকবাস্টার সিইও তাদের সেই প্রস্তাব হেসে উড়িয়ে দিয়েছিলেন। আজ ব্লকবাস্টার বন্ধ, কিন্তু নেটফ্লিক্সের বাজারমূল্য ২৭০ বিলিয়ন ডলার!
নেটফ্লিক্সে প্রতিদিন প্রায় ১৪০ মিলিয়ন ঘণ্টা ভিডিও দেখা হয়।
নেটফ্লিক্সের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো আমাজন প্রাইম ভিডিও। কিন্তু একটি আশ্চর্যজনক তথ্য হলো, নেটফ্লিক্স তাদের কনটেন্ট স্টোরেজ এবং স্ট্রিমিংয়ের জন্য আমাজনের ওয়েব সার্ভিস (AWS) ব্যবহার করে।
নেটফ্লিক্সের রেকোমেন্ডেশন অ্যালগরিদম এতটাই উন্নত যে এটি দর্শকদের তাদের পছন্দ অনুযায়ী দেখা কনটেন্ট, রেটিং, সময় এবং পছন্দ অনুযায়ী নতুন কনটেন্ট সাজেস্ট করে। এটা প্রতি বছর তাদের প্রায় ১ বিলিয়ন ডলার সেভ করে।
নেটফ্লিক্সের সিক্রেট অ্যালগরিদম অনেক পাওয়ারফুল। এটি ৩,০০০+ মাইক্রো-জেনার্সে কন্টেন্ট ক্যাটাগরাইজ করা, যেখানে ইউজারের প্রতিটি ক্লিক, স্ক্রল, পজিশন ট্র্যাক করা হয়। ইউজার যেসব কনটেন্ট দেখে তার ৮০% সাজেস্ট নেটফ্লিক্সের অ্যালগরিদম নির্ধারণ করে।
নেটফ্লিক্সে শুটিং লোকেশন ট্রিক্স অনেক চমকপ্রদ। “স্যাকসেশন”-এর মতো সিরিজে আমেরিকান লোকেশন দেখানো হলেও আসলে শুটিং হয় UK-তে। “স্ট্রেঞ্জার থিংস” এর হকিন্স শহর জর্জিয়ায় নয়, নিউ মেক্সিকোতে বানানো।
নেটফ্লিক্সে একই কন্টেন্টের জন্য ১০০+ ভিন্ন থাম্বনেইল তৈরি করা হয়। ইউজারের প্রোফাইল অনুযায়ী আলাদা থাম্বনেইল দেখানো হয়। যেমন- “হাউজ অফ কার্ডস”-এর ১০৭টি ভিন্ন থাম্বনেইল টেস্ট করা হয়েছিল।
নেটফ্লিক্সের প্রথম ‘Netflix Original’ সিরিজ ছিল House of Cards, যা ২০১৩ সালে মুক্তি পায় এবং সেখান থেকেই তাদের নিজস্ব কনটেন্ট প্রোডাকশনের যাত্রা শুরু হয়।
নেটফ্লিক্স প্রতিদিন ৭০০০+ ভিডিও ডেলিভারি সার্ভার থেকে কনটেন্ট স্ট্রিম করে, যা বিশ্বব্যাপী তাদের গ্রাহকদের একটি নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা দেয়।
“Cuties” (২০২০) চলচ্চিত্রের জন্য নেটফ্লিক্স ২ মিলিয়ন ডলার জরিমানা দিয়েছে।
সৌদি আরবে নেটফ্লিক্সের সমকামী কন্টেন্ট সেন্সর করা হয়।
ভবিষ্যতের পরিকল্পনা
নেটফ্লিক্স ভবিষ্যতে আরও কিছু চমকপ্রদ ফিচার আনতে যাচ্ছে। যেমন ইন্টার্যাকটিভ কনটেন্ট যেখানে দর্শক নিজের পছন্দ অনুযায়ী গল্পের মোড় ঘুরাতে পারবেন (Bandersnatch এর মতো)। লাইভ স্ট্রিমিং কনসার্ট, রিয়েলিটি শো, বা স্পোর্টস লাইভ দেখার সুযোগ দিবে নেটফ্লিক্স। ভার্চুয়াল রিয়েলিটি (VR) প্রযুক্তি যুক্ত করবে, যেখানে ভবিষ্যতে VR হেডসেট দিয়ে নেটফ্লিক্স দেখা যাবে। এআই-চালিত প্রোডাকশনে স্ক্রিপ্ট লেখা, কাস্টিং, এবং এডিটিংয়ে এআই ব্যবহার করবে। সম্প্রতি নেটফ্লিক্স জানিয়েছে যে তারা তাদের তৈরি সিনেমা এবং শোতে এআই ব্যবহার শুরু করেছে।
বাংলাদেশে নেটফ্লিক্স
২০২৫ সালে বাংলাদেশে নেটফ্লিক্সের প্রায় ২.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। বাংলাদেশী গ্রাহকদের কাছ থেকে নেটফ্লিক্সের আয় প্রায় ২১.৬ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী ইউজারদের কাছে সবচেয়ে জনপ্রিয় শো হলো সাকসেশন, মানি লাভ ও সেক্স এডুকেশন। নেটফ্লিক্স বাংলাদেশে তাদের কার্যক্রম আরও বাড়ানোর জন্য কাজ করছে, যার মধ্যে স্থানীয় কনটেন্টেও বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৩ সালে প্রথম বাংলা অরিজিনাল ছিলো “কৃত্তিকা”। বর্তমানে ৫০+ বাংলা মুভি/সিরিজ লাইব্রেরিতে যুক্ত হয়েছে এবং বাংলাদেশী ডিরেক্টরদের সাথে নতুন প্রোজেক্ট নিয়ে কাজ করছে। নেটফ্লিক্সে উল্লেখযোগ্য বাংলা কনটেন্ট হলো – হাওয়া, পরাণ, যদি…, অপারেশন সুন্দরবন, মহানগর, তাকদীর, বুকের বাঁ পাশে, কারাগার, কিনেড, মানি হানি, বোহেমিয়ান ঘোড়া ইত্যাদি।
পরিশেষে
নেটফ্লিক্স শুধু একটি স্ট্রিমিং সার্ভিস নয়, এটি একটি সাংস্কৃতিক ফেনোমেনন। প্রতিদিন ২২০ মিলিয়ন ঘণ্টার বেশি কন্টেন্ট স্ট্রিম করা হয় এই প্ল্যাটফর্মে। কিন্তু এর সাফল্যের পেছনে আছে অগণিত গোপন কৌশল, বিতর্ক এবং উদ্ভাবনী চিন্তা। আপনি নেটফ্লিক্সের কোন ফিচারটি সবচেয়ে বেশি উপভোগ করেন? মন্তব্যে জানান!
“নেটফ্লিক্সের আসল ম্যাজিক লুকিয়ে আছে ডাটা সায়েন্স আর স্টোরিটেলিংয়ের সমন্বয়ে” – রিড হেস্টিংস, সহ-প্রতিষ্ঠাতা
সূত্র: উইকিপিডিয়া ও নেটফ্লিক্স ওভারভিউ





















